হাইকোর্টে ঝুলে কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ, বিশেষ ছাড় ক্যাটেগরিতে কাটঅফ নিয়ে প্রশ্ন wbp constable recruitment update | Bengal Focus

Bengal Focus
By -
0

হাইকোর্টে ঝুলে কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ, বিশেষ ছাড় ক্যাটেগরিতে কাটঅফ নিয়ে প্রশ্ন

Bengal Focus


বেঙ্গল ফোকাস: রাজ্যের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের বিতর্ক সামনে এল কলকাতা হাইকোর্টে। বিশেষ ছাড় (Special Relaxation) ক্যাটেগরিতে নিয়োগের কাটঅফ মার্কস এবং মেধাতালিকা নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন। আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

সূত্রের খবর, ২০২৪ সালের কনস্টেবল নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ১১ হাজার ৭৪৯টি। তবে বিশেষ ছাড় ক্যাটেগরিতে প্রায় ১ হাজার ৭০০ শূন্যপদের জন্য প্রকাশিত মেধাতালিকায় মাত্র ১০ জনের নাম থাকায় প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

আবেদনকারীদের অভিযোগ, শুধু বিশেষ ছাড় ক্যাটেগরিই নয়, OBC-B, সিভিক ভলান্টিয়ার, NVF এবং ভিলেজ পুলিশ ক্যাটেগরিতেও কাটঅফ মার্কস ও মেধাতালিকায় একাধিক গরমিল রয়েছে। এর ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়েছে আদালতে। মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ হয়নি এবং প্রকাশিত তালিকায় অসংগতি রয়েছে। সেই কারণেই গোটা নিয়োগ প্রক্রিয়ার উপর অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালত রাজ্য সরকারের কাছে তাঁদের অবস্থান জানতে চেয়েছে।

এই পরিস্থিতিতে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন কার্যত হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে। আগামী ৮ জুনের শুনানিতে রাজ্যের জবাবের পরই নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)