পশ্চিমবঙ্গে OBC সংরক্ষণ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত
Bengal Focus: পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare Department-এর তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর রাজ্যে OBC সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১০ সালের আগে রাজ্যের OBC তালিকাভুক্ত ৬৬টি শ্রেণিকে সংরক্ষণের আওতায় রাখা হবে। কলকাতা হাই কোর্টের রায়ে জানানো হয়েছিল যে, এই ৬৬টি শ্রেণির ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বহাল থাকবে। তবে OBC Category A এবং Category B-র জন্য পূর্বের ১০% ও ৭% সংরক্ষণের বণ্টন বাতিল করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গে OBC-দের জন্য মোট ৭% সংরক্ষণ কার্যকর থাকবে এবং তা শুধুমাত্র ওই ৬৬টি স্বীকৃত শ্রেণির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরি ও বিভিন্ন পরিষেবায় এই নতুন সংরক্ষণ নীতি কার্যকর হবে। ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে বর্তমান সংরক্ষণের হার
বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে সাধারণভাবে সংরক্ষণের হার হতে পারে নিম্নরূপঃ
- UR (Unreserved/General) → 45%
- EWS → 10%
- SC (তপশিলি জাতি) → 22%
- OBC → 7%
- ST (তপশিলি উপজাতি) → 6%
- Others → 10%
বিশেষজ্ঞদের মতে, এই নতুন সিদ্ধান্ত ভবিষ্যতে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া এবং সংরক্ষণ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে আদালতের রায় অনুযায়ী নতুন তালিকা ও নিয়ম নিয়ে প্রশাসনিক স্তরে কাজও শুরু হয়েছে।
চাকরিপ্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়মিত অনুসরণ করার জন্য।
