SLST Merit list update news SSC নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগে বড় পরিবর্তনের সম্ভাবনা কারা পাবেন বাড়তি সুযোগ দেখে নিন | Bengal Focus

Bengal Focus
By -
0

SSC নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাড়তে পারে জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি

SSC নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাড়তে পারে জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি


Bengal Focus: পশ্চিমবঙ্গ সরকারের নতুন OBC সংরক্ষণ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশের পর এবার বড় প্রভাব পড়তে পারে School Service Commission (SSC)-এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বর্তমানে শুধুমাত্র ৬৬টি OBC শ্রেণিকে ৭% সংরক্ষণের আওতায় রাখা হয়েছে। এর আগে কার্যত OBC সংরক্ষণের হার প্রায় ১৭% পর্যন্ত ছিল। ফলে সংরক্ষণের শতাংশ কমে যাওয়ায় নতুনভাবে ভ্যাকেন্সি বণ্টনের সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে জেনারেল ক্যাটাগরির শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। যার ফলে যেসব প্রার্থী অল্প কিছু নম্বরের জন্য SSC নবম-দশম বা একাদশ-দ্বাদশে ইন্টারভিউ কল পাননি, তাঁদের অনেকেরই এবার সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও নতুন করে মেধাতালিকা (Merit List) এবং ইন্টারভিউ লিস্টে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বলেও আশঙ্কা ও সম্ভাবনা দুটোই তৈরি হয়েছে।

অন্যদিকে, যেসব প্রার্থী OBC কোটার মাধ্যমে ইন্টারভিউ কল পেয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকের নাম নতুন তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ OBC সংরক্ষণের হার কমলে স্বাভাবিকভাবেই সেই ক্যাটাগরির ভ্যাকেন্সির সংখ্যাও কমে যাবে।ফলে SSC নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে এবার বড় ধরনের রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা বহু জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীর কাছে এই পরিস্থিতি বড় সুযোগ হয়ে উঠতে পারে। এখন সকলের নজর রাজ্য সরকার এবং SSC-র পরবর্তী সিদ্ধান্তের দিকে।













Keywords:

SSC Recruitment Update, WBSSC News, SSC Class 9 10 Recruitment, SSC Class 11 12 Recruitment, OBC Reservation West Bengal, SSC Interview Call Update, General Category Vacancy, WB Teacher Recruitment, SSC Merit List Update, WBSSC Vacancy News, West Bengal Job News, SSC Latest Update, Teacher Recruitment 2026, OBC Reservation News, SSC Panel Update, WB Government Jobs, SSC Interview List, Class 9 10 SSC News, Class 11 12 SSC Update, WBSSC General Category Vacancy

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)