Jahangir Khan withdrew from the candidacy ঝুঁকলেন ‘পুষ্পা’! প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির খান | Bengal Focus

Bengal Focus
By -
0

 ঝুঁকলেন ‘পুষ্পা’! ফলতার ভোটে নাটকীয় মোড়, প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির খান।


Jahangir Khan withdrew from the candidacy- Bengal Focus


Bengal Focus:  দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝেই বড়সড় চমক। ভোটের মাত্র দু’দিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান হঠাৎই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

নিজেকে “পুষ্পা” বলে দাবি করে সম্প্রতি রাজনৈতিক ময়দানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন জাহাঙ্গির খান। তবে আচমকাই তিনি জানিয়ে দেন, ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষিত বিশেষ প্যাকেজের প্রসঙ্গ টেনেই তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে তীব্র রাজনৈতিক চাপ। বিরোধী শিবির ইতিমধ্যেই কটাক্ষ ছুঁড়ে বলেছে, “পুষ্পা কখনও ঝোঁকে না” বললেও শেষ পর্যন্ত ভোটের ময়দান ছাড়তেই হল জাহাঙ্গির খানকে। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, ভোটগ্রহণের সময় একাধিক অনিয়ম এবং ইভিএমে কারচুপির ঘটনা ঘটেছে। সেই কারণেই আগামী ২১ মে পুনর্নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গির খানের এই সরে দাঁড়ানো ফলতার ভোটে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএমে তাঁর নাম ও প্রতীক থেকেই যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

ফলতার এই রাজনৈতিক নাটক এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।







Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)