সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে DBT, Aadhaar-NPCI Mapping বাধ্যতামূলক, মোবাইল দিয়েই কিভাবে DBT লিঙ্ক করবেন দেখে নিন। Bengal Focus

Bengal Focus
By -
0

১ জুন থেকে চালু হচ্ছে ‘জনতার দরবার’, বাধ্যতামূলক Aadhaar-NPCI Mapping ও DBT ব্যবস্থা

DBT, AADHAAR-NPCI Mapping Bengal Focus


বেঙ্গল ফোকাস: সাধারণ মানুষের অভিযোগ, দাবি, সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি মতামত জানতে এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে ‘জনতার দরবার’ কর্মসূচি। প্রশাসনের দাবি, মানুষের সমস্যার দ্রুত সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একইসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা এবার থেকে DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক প্রকল্পের টাকা ১ জুন থেকে সরাসরি DBT-এর মাধ্যমে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তাই তার আগেই Aadhaar-NPCI Mapping সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কেন DBT বাধ্যতামূলক করা হচ্ছে?

সরকারি প্রকল্পের টাকা যাতে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং মাঝপথে কোনও রকম অস্বচ্ছতা বা দুর্নীতির সুযোগ না থাকে, সেই কারণেই DBT ব্যবস্থা চালু করা হচ্ছে।

সরকারি সূত্রের দাবি, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের টাকা বণ্টন নিয়ে যে অস্বচ্ছতা ও অভিযোগ সামনে এসেছিল, তা বন্ধ করতেই বর্তমান সরকারের এই কড়া পদক্ষেপ।

DBT কী?

DBT বা Direct Benefit Transfer হল এমন একটি ডিজিটাল ব্যবস্থা, যেখানে সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর ফলে টাকা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ে এবং দ্রুত অর্থ পৌঁছানো সম্ভব হয়।

শুধু Aadhaar Link থাকলেই হবে?

না, শুধুমাত্র Aadhaar কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকলেই হবে না। অনেক সময় Aadhaar Link থাকা সত্ত্বেও NPCI / DBT Active না থাকলে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢোকে না।

অর্থাৎ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে Aadhaar Link-এর পাশাপাশি NPCI Mapping Active থাকা বাধ্যতামূলক।

NPCI Mapping কী?

NPCI Mapping-এর মাধ্যমে নির্ধারণ করা হয় কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা যাবে।

একজন ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে। তবে যে অ্যাকাউন্টে Aadhaar-NPCI Mapping Active থাকবে, সাধারণত সেই অ্যাকাউন্টেই DBT-এর টাকা জমা হবে।

কিভাবে DBT / Aadhaar-NPCI Mapping করবেন?

গ্রাহকরা NPCI Portal-এর মাধ্যমে Aadhaar Seeding বা Mapping করতে পারবেন।

ফোন থেকে কিভাবে করবেন দেখে নিন —

1. NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান- NPCI 

2. বামদিকের ওপরে 3 টি লাইনের ওপর টাচ করুন
3. Customer অপশন টিতে যান 
4. Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে যান
5. Aadhaar Seeding/ Deseeding অপশনে যান 
6. ফর্ম টি ফিল আপ করুন
  •  Enter Your Aadhaar Number- আপনার আধার নম্বর লিখুন
  •  Request For Aadhaar- Seeding অপশনে ক্লিক করুন 
  •  Select Your Bank- আপনার কোন ব্যাংকে একাউন্ট আছে সিলেক্ট করুন। 
  •  Account Number- আপনার ব্যাংক একাউন্ট নাম্বার লিখুন। 
  •  Confirm Account Number- আপনার ব্যাংক একাউন্ট নাম্বার পুনরায় লিখুন
  • Box টি তে ঠিক চিহ্ন দিন।
  • Enter Above Captcha- ওপরের যে নাম্বার গুলি দেখা যাচ্ছে ঐগুলো বক্সের মধ্যে লিখুন
  • Submit- সাবমিটে ক্লিক করুন।

যে অ্যাকাউন্টে Mapping Active থাকবে, সেই অ্যাকাউন্টেই সরকারি টাকা ঢুকবে।

অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

অনলাইনে DBT স্ট্যাটাস চেক করার জন্য - 

1. NPCI Website-এ যেতে হবে
2. “Customer” অপশনে ক্লিক করতে হবে
3. “Aadhaar Mapped Status” নির্বাচন করতে হবে
4. OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে
5. এরপর বর্তমান DBT / NPCI Status দেখা যাবে

NPCI Portal থেকে কী কী করা যাবে?

NPCI Portal-এর মাধ্যমে সাধারণ মানুষ—

* DBT / NPCI Status Check
* Aadhaar Seeding
* Aadhaar De-seeding
* Mapping-এর Last Update Status

সহ একাধিক পরিষেবা পেতে পারবেন।

সরকারের বার্তা:

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলকে দ্রুত Aadhaar, Mobile Number এবং Bank Account আপডেট ও Active রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ১ জুনের আগেই Aadhaar-NPCI Mapping সম্পূর্ণ করার জন্যও আবেদন জানানো হয়েছে, যাতে কোনও গ্রাহকের সরকারি প্রকল্পের টাকা আটকে না যায়।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)