SSC CGL ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ, প্রায় ১২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ।
Staff Selection Commission বা এসএসসি প্রকাশ করল বহুল প্রতীক্ষিত Combined Graduate Level Examination (CGL) ২০২৬-এর বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ মে ২০২৬ থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন ২০২৬ রাত ১১টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৩ জুন ২০২৬ রাত ১১টা। এছাড়াও আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য ২৯ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত ‘Application Form Correction Window’ খোলা থাকবে। এসএসসি জানিয়েছে, চলতি নিয়োগ প্রক্রিয়ায় আনুমানিক ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগ করা হতে পারে। যদিও কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, এখনও বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদের চূড়ান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে। পরবর্তীতে পোস্টভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক আপডেটেড ভ্যাকেন্সির তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে রাজ্যভিত্তিক বা জোনভিত্তিক শূন্যপদের তথ্য কমিশন সংগ্রহ করে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Tier-I কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সম্ভাব্যভাবে অনুষ্ঠিত হবে আগস্ট-সেপ্টেম্বর ২০২৬-এ। অন্যদিকে Tier-II পরীক্ষা হতে পারে ডিসেম্বর ২০২৬-এ।
সংরক্ষণ নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS), প্রাক্তন সেনাকর্মী (ESM) এবং প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের সুবিধা থাকবে। তবে ESM কোটা শুধুমাত্র গ্রুপ ‘C’ পদগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এছাড়াও RPwD Act, 2016 অনুযায়ী বিভিন্ন ধরনের benchmark disability থাকা প্রার্থীদের জন্য উপযুক্ত পদ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কমিশন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশিকা মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশনের তরফে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত কোনও সমস্যায় প্রার্থীরা 1800 309 3063 নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও সংস্থায় গ্র্যাজুয়েট স্তরের একাধিক পদে নিয়োগ করা হবে। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।
এসএসসি-র বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কর্মক্ষেত্রে জেন্ডার ব্যালান্স বজায় রাখতে মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।
Download SSC CGL Notification 2026
কি পরিবর্তন আছে CGL 2026 এ দেখে নেওয়া যাক -
SSC CGL 2026 – Sectional Timing
টিয়ার-I
প্রতিটি বিষয়ের জন্য সময়: 15 মিনিট
মোট সময় 60 মিনিট মোট প্রশ্ন 25×4= 100
টিয়ার-II
Section - 1
গণিত (Maths) – 30 মিনিট
প্রশ্নের সংখ্যা - 30
রিজনিং (Reasoning) – 30 মিনিট
প্রশ্নের সংখ্যা - 30
Section- 2
ইংরেজি (English) – 40 মিনিট
প্রশ্নের সংখ্যা - 45
সাধারণ জ্ঞান (GA) – 20 মিনিট
প্রশ্নের সংখ্যা - 25
Section - 3
কম্পিউটার (Computer) – 15 মিনিট
প্রশ্নের সংখ্যা - 20 এবং থাকছে
টাইপিং টেস্ট (Typing Test)
বি.দ্র.: প্রতিটি বিষয়ে আলাদা Sectional Cut-off প্রযোজ্য থাকবে।
