অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা, জুন থেকেই মিলতে পারে ৩০০০ টাকা! জেনে নিন আবেদন প্রক্রিয়া ও কারা পাবেন সুবিধা
![]() |
| অন্নপূর্ণা ভান্ডার: ফর্ম ফিলাপ শুরু 1 জুন |
বেঙ্গল ফোকাস: রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। সম্প্রতি এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা প্রকাশ্যে এসেছে, যেখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে কারা এই সুবিধা পাবেন, সেই সমস্ত বিষয় বিস্তারিত জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ২ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারলে জুন মাস থেকেই ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে শুরু হবে অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণের প্রক্রিয়া এবং তা টানা ৯০ দিন ধরে চলবে। সরকারিভাবে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন— দুইভাবেই আবেদন করা যাবে। এমনকি বাড়ি বাড়ি গিয়েও সরকারি আধিকারিকরা আবেদনকারীদের সাহায্য করবেন বলে খবর।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। আবেদনকারীদের পরিবারের আর্থিক ও সামাজিক তথ্য সংগ্রহ করবে সরকার। মূলত আর্থিকভাবে দুর্বল এবং ভারতীয় নাগরিক মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রাখা হয়েছে। যাঁরা সরকারি বা আধা সরকারি চাকরি করেন, অথবা নিয়মিত বেতন, পেনশন কিংবা আয়কর প্রদান করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না মিলবে, ততদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু থাকবে। ফলে বর্তমান উপভোক্তাদের সুবিধা বন্ধ হচ্ছে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।
সূত্রের খবর, আজকেই অর্থাৎ 27 এ মে, সরকারিভাবে ওয়েবসাইটে আবেদনপত্র প্রকাশ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য অনুযায়ী, “যাঁরা আগামী ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই ৩০০০ টাকা পাওয়ার সুযোগ পেতে পারেন।” এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলির কাছে এই প্রকল্প বড় স্বস্তি এনে দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর কথামত প্রকাশ করলেন অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম - ডাউনলোড করে নিন এখনি: Download
অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিলাপ, অন্নপূর্ণা ভাণ্ডার ৩০০০ টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন, অন্নপূর্ণা ভাণ্ডার নতুন আপডেট, অন্নপূর্ণা ভাণ্ডার যোগ্যতা, অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন আবেদন, অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম PDF, অন্নপূর্ণা ভাণ্ডার কবে টাকা পাবেন, পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প, মহিলাদের সরকারি ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নতুন খবর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প, বাংলা সরকারি স্কিম আপডেট, যুবশক্তি প্রকল্প,
Annapurna Bhandar Scheme, Annapurna Bhandar 3000 rupees, Annapurna Bhandar application form, Annapurna Bhandar online apply, Annapurna Bhandar eligibility, Annapurna Bhandar latest update, West Bengal new scheme, Women allowance scheme West Bengal, Lakshmir Bhandar alternative scheme, Annapurna Bhandar registration, WB government scheme 2026, Annapurna Bhandar form fill up, How to apply Annapurna Bhandar, Mamata Banerjee new scheme, West Bengal women welfare scheme, Yubashakti scheme

